বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হকের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-০৯ ১৬:৪৯:৩২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)।বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের আটরশিয়া বাবুপুর গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি ওই গ্রামের মৃত দোস্ত মোহম্মদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন।
 বুধবার বিকাল ৩টায় আটরশিয়া বাবুপুর গ্রামের একটি আমবাগানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব প্রদানের পর  জানাজের নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম,বজলার রশিদ সনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি  মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 


এ জাতীয় আরো খবর