বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

উ জ্জ্ব লা ম ল্লি ক

  • শুধু আমার হোস
  • ২০২৬-০৯-০৯ ১১:০৭:৫১

যদি একুশ বছর পর আবার দেখা হয় তোর -
আমার সাথে---
যখন তোর আর আমার কিছুই হারাবার নেই ভয়।
দুজনের দুই জীবন---
যে যার মত মেনে নিয়েছি আমাদের পরাজয়।

তোর জানতে ইচ্ছে হবে,আমি কেমন আছি?
মনে পড়বে সেই বৃষ্টি ভেজা দিনগুলো?
সেই হাতে হাত রেখে যোজন পথ চলা?
চোখে জল আসবে?
নাকি চোখের জল লুকিয়ে মুছে নিবি?
বলতো কোনদিন আমাকে মনে করে
খুঁজেছিস পুরোনো ডাইরির পাতা?
আজ বুঝিস? যে আমিটা তোকে খুব কষ্ট দিয়েছিল,
সেই কষ্টে ভীষণ প্রেমও ছিল!! 

তোর মানুষটা তোকে আমার মত ভালোবাসে?
না বলতেই তোর কষ্ট বোঝে?
মন খারাপে ব্যস্ত হয় - কি হয়েছে ভেবে?
তোর জ্বরে রাত জাগে, কপালে হাত রেখে?

তুই এখন অন্য মানুষ--
অন্য আকাশের বৃষ্টি--
তবুও জানতে ইচ্ছে করে খুব,
তুই কেমন আছিস?
ভালো থাকিস, সুখে থাকিস।
সবই ভাগ্যের পরিহাস।

"আর দিই না তোকে দোষ,
যদি পারিস পরের জন্মে শুধু আমার হোস"।


এ জাতীয় আরো খবর