কোনো একদিন ঠিকানা হারাবো, চোখের জলে।
না ফেরার পথে আমি,যাবো চলে
আর কোনোদিন,কথা হবে না তোমার সাথে।
চলতে হবে না হাত রেখে হাতে।
তুমি যাবে অন্যের কাছে,অনেক ভালোবেসে।
আমি যাবো একাকিত্ব, চোখের জলে ভেসে।
জীবন অনিশ্চয়তার এক বড় টলমল।
এই আছে এই নেই যেমন, পদ্মপাতার জল।
চোখের জলে হারিয়েছি, আমারই সকল।
সঙ্গের সাথী হবে কবরই আমার সম্বল।
হয়ত আর ছোঁয়াই হবে না, তোমার হাত দুটো।
বাসা না বেঁধেই ভেসে যাবে, হৃদয়ের খড়কুটো।
চোখের জলে অন্ধকারে, আলো দেখি’নি এক মুঠো।
স্মৃতি হিসেবে বাঁধা হলো না, তোমার আমার ফটো।
কত কথা না বলা রয়ে গেল।
আর হয়ত বলা হবে না, মনের সেই কথাগুলো।
ইচ্ছে ছিল তোমায়, আরও ভালোবাসতে।
তার আগেই ভেসে গেল চোখের জলেতে।
চোখের জলে মুছে গেল, আমার ভাগ্য রাশি।
আর তো বলা হয়নি, তোমায় ভালোবাসি...
হয়ত তুমি আর আমি, থাকব না কাছাকাছি।
চলাই হবে না কভু, দুজন পাশাপাশি।