শনিবার, আগস্ট ২৯, ২০২৬

কোম্পানীগঞ্জের চরহাজারী নদীভাঙন এলাকা পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-২৯ ১৪:৩৭:৫৩

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
বন্যায় পানির তীব্র স্রোত আর নদীর করাল গ্রাসে দিশেহারা নদীপাড়ের মানুষ। প্রবল ঢেউয়ের তোড়ে প্রতিদিন চোখের সামনেই নিজের শেষ সম্বলটুকু নদীর অতল গহ্বরে হারিয়ে যেতে দেখছেন অসহায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বাসী।নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন শত শত পরিবার। 
নদীর তীব্র স্রোত ও ভাঙনে মুহূর্তেই বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা।মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা।সহায়-সম্পদ হারিয়ে দিশেহারা মানুষগুলো নতুন করে বেঁচে থাকার কোনো পথ খুঁজে পাচ্ছেন না।ভাঙনের কবলে পড়েছে উপজেলার চরহাজারী ইউনিয়ন ও চরপার্বতী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার বেশকিছু অংশ। ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সাইক্লোন শেল্টার, স্কুল-মাদ্রাসা, ঘরবাড়ি, মৎস্য ও পশু খামারসহ সবই।নোয়াখালী -৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের নিদের্শে চরহাজারী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। 
শুক্রবার বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ ও নং ওয়ার্ডের সাত্তারিয়া সুইজ, তেল্লার ঘাট,রহমতপুর এলাকার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এসময় স্থানীয়দের সঙ্গে কথা বলে ভাঙনের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেন।
এসময় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের নির্দেশনায় জরুরী ভিত্তিতে ভাঙন প্রতিরোধে অতি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ১০০টি জিও ব্যাগ প্রদানের ঘোষণা দেওয়া হয় এবং পর্যাক্রমে ভাঙন কবলিত সকল এলাকায় জিও ব্যাগ প্রদানের আশ্বাস প্রদান করা হয় । 
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন,আসন্ন চরহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,সাবেক ছাত্রনেতা ও আমেরিকান প্রবাসী নুরুল ইসলাম বাবু, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য হারুনুর রশিদ হারুন ভূঞা,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার ফজলুল হক, আবদুল্লাহ আল মামুন সুমন,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, বিএনপির নেতা শেহাব উদ্দিন প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর