রবিবার, আগস্ট ৩০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দু’জোড়া বোন সহ ৫ মেয়ে শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২৮ ২০:১৪:১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়  পদ্মার শাখা মরা নদীতে (মরা পদ্মা-পদ্মার শাখা) গোসল করতে নেমে  পনিকে ডুবে দু’জোড়া সহদোর বোন সহ পাঁচ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮আগষ্ট) দুপুর পৌনে ১ টার দিকে দেবিনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর চাকলা  গ্রামের অদূরে নদীর ঘাটে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
মৃতরা হল চর চাকলা গ্রামের মো. নেজামুদ্দিনের(৩০) দুই দেয়ে সুমাইয়া (১১) ও  সুরাইয়া(১০), একই গ্রামের মাসুদ  আলীর(৩৫) দুই মেয়ে আরিবা(৮) ও সুমাইয়া(১০) এবং  ওই গ্রামেরই শরিফুল ইসলামের(৪৫) মেয়ে শরীফা (৮)।  সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পরিচয় নিশ্চিত করেছেণ।
সংশ্লিষ্ট ৩ নং ওয়ার্ড সদস্য মজিবুর রহমান ও  সংশ্লিষ্ট গ্রাম পুলিশ সাইদুর রহমান পরিচয়গুলো নিশ্চিত করে বলেন, দুপুরে জুম্মার নামাজের সময়  মৌসুমী পানি বৃদ্ধির কারণে পদ্মার সাথে যুক্ত হওয়া পানি বাড়া মরা নদীতে গোসলে নেমে তলিয়ে যেতে শুরু করলে বাঁচার জন্য পরস্পরকে আঁকড়ে ধরে একসাথে ৫ শিশু ডুবে যায়। এ সময় কয়েকজন স্থানীয়  বিষয়টি খেয়াল করে চিৎকার শুরু করলে গ্রামবাসী অনেকইে নামাজ ছেড়ে দৌড়ে এসে ৫ জনকেই নদী থেকে  মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ(আইসি)  উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় পাঁচ শিশুর  মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান।  তিনি বলেন, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রকিয়াধীন। 


এ জাতীয় আরো খবর