বুধবার, আগস্ট ১২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লক্ষ টাকার ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-১১ ১৮:৩২:২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২৮  লক্ষ টাকা মূল্যের ৫৬ টি  চোরাই ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেল সহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জের সোনামসজিদ শিয়ালমারা গ্রামের সহিমুদ্দিনের ছেলে সানাউল্লাহ(২৮),একই গ্রামের আবু সাঈদেও ছেলে হারুন অর রশিদ(১৯) এবং মৃত আশরাফুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (১৯)।
 বিজিবি জানায়,গত সোমবার(১০ আগষ্ট)  রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন খবরের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫ হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের  শিকারপুর দক্ষিনপাড়া গ্রামে সড়কের উপর অভিযান চালায়। অভিযানে ২৮  লক্ষ টাকা মূল্যের ৫৬ টি  চোরাই ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেল সহ ওই ৩ জন গ্রেপ্তার হন।
মঙ্গলবার(১১ আগষ্ট) সকাল সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবহগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী  অভিযানটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বিজিবি চোরচালান প্রতিরোধে সীমান্তে সতর্ক রয়েছে।  

 


এ জাতীয় আরো খবর