মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

গিলাতলায় জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যানের সপরিবারে বৃক্ষরোপণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৮-১০ ২৩:১৪:০১

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ 'গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই'। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে, প্রতিবছরের ন্যায় এবারও খুলনার ফুলতলা উপজেলার গিলাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু ।সোমবার সকালে গিলাতলার ৫ নং ওয়ার্ডের গোলাম নগরে অবস্থিত তাঁর নিজস্ব বাসভবনের আঙিনা এবং জমির চারপাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ গোলাম কিবরিয়া মিন্টুর সহধর্মিণী সৈয়দা উম্মে হ্যানি কিবরিয়া।
এ সময় তাঁর ছেলে শেখ ইসমিদ জোবায়ের কিবরিয়া সহ পরিবারের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন। এই বছর ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ঔষধির চারা কলম রোপণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আম, সবেদা, জামরুল, মিষ্টি জলপাই, মিষ্টি তেঁতুল, বরই, পেয়ারা, আমলকি, কমলালেবু, মালটা, এবং মরিয়ম খেজুর। এছাড়াও নানা প্রকার ফুলের চারা ও ঔষধি গাছ লাগানো হয়।
বৃক্ষরোপণকালে শেখ গোলাম কিবরিয়া মিন্টু বলেন, "পরিবেশের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই। আমরা প্রতিবছরই নিয়ম করে এই কর্মসূচি পালন করি। আমাদের সকলেরই উচিত শুধু গাছ লাগানো নয়, লাগানোর পর সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা।"
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল চেয়ারম্যানের সহধর্মিনী সৈয়দা উম্মে হ্যানি কিবরিয়ার 
 গাছ প্রেম। তিনি একজন একনিষ্ঠ প্রকৃতিপ্রেমী। তাঁর নিজের ছাদবাগানেও তিনি বিভিন্ন ধরণের ফুল ও ফলের গাছ লাগিয়ে একটি মনোরম পরিবেশ তৈরি করেছেন। ছাদটি যেন একটি ছোটখাটো সবুজ বাগানে পরিণত হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যানের সহধর্মিনী সৈয়দা উম্মে হ্যানি কিবরিয়ার কাছে জানতে চাইলে তিনি আবেগপ্লুত হয়ে বলেন, "আমি প্রতিবছরই কিছু না কিছু গাছ লাগাই। গাছ আমার ভীষণ ভালো লাগে, বলতে পারেন গাছ লাগানো আমার একটা নেশায় পরিণত হয়েছে। গাছ আমাদের সুস্বাদু ফল দেয়, জীবনদায়ী অক্সিজেন দেয় এবং ক্লান্তি দূর করতে সবুজ ছায়া দেয়। গাছের পরিচর্যা করা এবং ওদের বেড়ে ওঠা দেখাটা এখন আমার প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।"
পরিবারের অন্যান্য সদস্যরাও এই উদ্যোগে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন। 
উল্লেখ্য, গিলাতলা জবেদা কাদের ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে গিলাতলা ইউনিয়ন এলাকায় বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী কর্মকাÐে অবদান রেখে আসছেন। এই বৃক্ষরোপণ কর্মসূচি তাঁদের পরিবেশ সুরক্ষা প্রচেষ্টার একটি অংশ। এলাকার অন্যান্য সাধারণ মানুষকেও উৎসাহিত করার লক্ষ্যে এমন উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার প্রতিশ্রæতি দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।


এ জাতীয় আরো খবর