মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-১০ ২১:২৭:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. আলম(৬০) নামে একজন নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রী) মৃত্যু হয়েছে। তিনি  শ্যামপুর ইউনিয়নের আটবিঘী গ্রামের জালালের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার(১০ আগষ্ট) বিকাল ৪টার দিকে শিবগঞ্জ বাজারের একটি ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নীচে পড়ে যান আলম। দ্রুত তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হলে  বিকাল সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ। 


এ জাতীয় আরো খবর