মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

বর্নাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-০৯ ১৯:৩২:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বর্নাঢ্য শোভযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদবিাসী দিবস-২৬ উদযাপিত হয়েছে। রবিবার(৯ আগষ্ট) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের আয়োজনে জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় হতে বর্নাঢ্য শোভাযত্রা বের করা হয়। শোভযাত্রটি শহরের বিভিন্ন পথ ঘুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য দেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটি প্রচার ও তথ্য সম্পাদক প্রদীপ হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জ জেলা  কমিটি সাধারণ সম্পাদক কর্নেলিউস মুর্মু, আদিবাসী কোল সম্প্রদায়ের নেতা কল্পনা মুর্মু, নিকোলাস মুর্মু. বীর মুক্তিযোদ্ধা বান্নাবাস হসাদা প্রমুখ।
বক্তাগন  আ্দিবাসীদের  ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, তাঁরা চিরকাল নির্যাতিত। আদিবাসীরা ৭টি দাবি উপস্থানপন করেন। দাবিগুলো হচ্ছে আদিবাসী হিসেবে সাংবিধানিক পরিচয়, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি  কমিশন ও মন্ত্রনালয় গঠন, আদিবাসীদের ভূমি ধখল বন্ধ করে আইনী সুরক্ষা নিশ্চিত করা, আদিবাসী সংস্কৃতি রক্ষায় রাজধানী থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা, সাঁওতাল সহ সকল আদাীবাসী শিশুদের প্রাক প্রাথমিক থেকে মার্তৃভাষায় শিক্ষা প্রদান,জাতীয় সংসদ, স্থানীয় সরকার ও বিভিন্ন নীতি নির্ধারণী ফোরামে আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করা,এ পর্যন্ত পাহাড় ও সমতলে সংগঠিত সকল আদিবাসী হত্যার বিচার করতে হবে এবং আদিবাসীদের ভূমি প্রকৃত মাালিকদের নিকট ফিরিয়ে দেয়া ।  


এ জাতীয় আরো খবর