মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাল বিদেশী মুদ্রা তৈরীর কারখানার সন্ধ্যান,বিপুল পরিমান মুদ্রা ও সরঞ্জামসহ আটক ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-০৯ ১০:১১:৪০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের  অভিযানে  জাল বিদেশী মুদ্রার তৈরীর কারখানার সন্ধান মিলেছে। ওই কারখানা থেকে জব্দ হয়েছে অন্তত: ২৩ বান্ডিল বিদেশী মুদ্রা এবং জাল মুদ্রা তৈরির বিভিন্ন সরঞ্জাম। অভিযানে ঘটনাস্থল থেকে আটক হয়েছেন দুজন। আটকরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম(৩০) এবং  নওগাঁর  নিয়ামতপুর উপজেলার রসুলপুর  ইউনিয়নের ৫ নং ওয়াের্ডর মন্দিখোর গ্রামের  সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।
র‌্যাব জানায়, শনিবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে  বালুবাগান মহল্লার একটি তিনতলা ফ্লাটবাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় র‌্যাব। রাত ১২টা পর্যন্ত চলা প্রায় আড়াই ঘন্টার অভিযানে ওই  ভাড়া করা বাড়ি থেকে জব্দ হয় বিপুল পরিমান বিদেশী জাল মুদ্রা ও মুদ্রা তৈরীর যাবতীয় সরঞ্জাম। এ সময় হাতেনাতে আটক হয় দুজন।
অভিযান শেষে ঘটনাস্থলে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব-৫ ব্যাটালিয়ন,রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, অভিযানকালে চক্রের মূলহোতা পালিয়ে যান। তাঁকে সহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।  

 


এ জাতীয় আরো খবর