সোমবার, আগস্ট ১০, ২০২৬

মোঃ ই ম ন মি জি

  • ইছামতী নদী বঙ্গবাস
  • ২০২৬-০৮-০৯ ০৯:৪৮:৪২

​বলোনি তবু কিছু, বুঝিয়েছো অনেক কিছু
নৈঃশব্দে কত কথা ভেসে আসে পিছুপিছু।
স্রোতের ওপর তল ওলট-পালট জল,
আগাগোড়া শ্বাস—
ইছামতী নদী দু'পাশ,
এই বঙ্গে আমাদের বসবাস।
​কথা তো বলে কত পাখি উড়ে উড়ে
আবার কত পাখি ডালে বসে জুমে জুমে।
বাসা বাঁধে গাছেতে কত পাখি—
আহারের জন্য এক স্থান ছেড়ে,
আরেক স্থানে গিয়ে গড়ে আশ্রয়স্থল।
​ডানার নিবাস,
কত পাখি ওড়ে সত্য সরকারের আকাশ।
এই অশ্রুজলের কথা শুধু তার,
বলব কার?
ইছামতী নদী বঙ্গ পার,
কেউ আসে, কেউ যায় আবার।
​ইছামতী নদীর দু'পাশে কুহু,
চর থেকে চরাচর রুহু।
ইছামতী নদী বঙ্গবাস,
আমাদের আপন নিবাস।
​যারে যায় না পাওয়া,
লাগল আমাদের গায়ে এসে তারই হাওয়া।
​বনফুল কত ভেসে আসে ঘ্রাণ,
পাখপাখালিরা সেখানে উড়ে গিয়ে
প্রাণ খুলে কলকণ্ঠে গায় গান,
তারই সুরে জেগে ওঠে মাঝির প্রাণ।
​এই চির বঙ্গে শেষ সীমানা অতিক্রম করে
ফুটে আছে ইছামতী নদী—
বঙ্গের অনন্ত গ্রন্থ ঘিরে পাখি ও মানুষ বাঙালি।
উপরে আকাশ, নিচে মাটি,
সত্য সরকারের বঙ্গবাস।


এ জাতীয় আরো খবর