সোমবার, আগস্ট ১০, ২০২৬

তি তা স ম ন্ড ল

  • চিরন্তন রবীন্দ্রনাথ
  • ২০২৬-০৮-০৮ ১১:৪৭:০৭

মেঘের চাদর ঘেরা বাইশে শ্রাবণে,
ঝরা পাতার মতো গান ঝরে মনে।
আকাশ উদাস আজ, চোখ ভেজা মেঘে,
রবীন্দ্র-চেতনা ওঠে ঘুম ভেঙে জেগে।

বাইরে তো বৃষ্টি নয়, কবির প্রয়াণ,
বাতাসে আকুল ফেরে পূরবীয়া তান।
জোড়াসাঁকো থেকে আজও ভেসে আসে সুর,
সীমার বাঁধন টুটে চেতনা সুদূর।

মৃত্যু তো নয় ও তো নবজন্ম পাওয়া,
তাঁরই গানে মিশে আছে দখিনা হাওয়া।
অক্ষরে আলোর খেয়া বেয়ে গেলেন যিনি,
শ্রাবণ ফুরালেও চিরকাল তাঁকেই তো চিনি।।
 


এ জাতীয় আরো খবর