শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

নাচোলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-০৬ ২১:১৮:৫৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়  অরক্ষিত একটি লেভের ক্রসিং-এ টে্েরন কাটা পড়ে টিমন আলী(৩৫) নামে একজন ট্রাক্টর-ট্রলি চালক নিহত হয়েছেন। তিনি নাচোল পৌর ৮ নং ওয়ার্ডেও বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে। পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে বৃহস্পতিবার(৬ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে দেওপাড়া লেভেল ক্রসিং ট্রলি নিয়ে পার হবার সময় জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশন  ছেড়ে আসা খুলনাগামী ১৬  ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন টিমন।
রেলওয়ে পুলিশের(জিআরপি) আমনুরা ক্যাম্পের ইনচার্জ  শফিকুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহ্যণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় রাজশাহী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 নাচোল থানার অফিসার ইনাচর্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, নাচোল থানা পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছে। পরে মরদেহ রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


এ জাতীয় আরো খবর