বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • টোকাই
  • ২০২৬-০৭-৩০ ১২:০৪:৪৩

এই ছেলে নাম কী রে তোর ?
সবাই ডাকে কালু চোর ।
কী ! করিস চুরি ?
হ্যাঁ ! ঘরের চিড়ে মুড়ি।

সে কী রে কেন
তাহলে শোন---
জন্ম দিয়েই মা গেছে মরে,
তাই পায় না খেতে পেটটি ভরে।

ঘরে তো সৎ মা
তার ব্যবহার ঠিক না।
কী করি আর বলো !
চুরি করেই গিলতে হলো।

যাস কী পাঠশালে?
হয় না কাজের তালে।
বড়ো হয়ে হবি কী ?
বাসন মাজা, ঝাড়াঝাপটা দেয় যেমন ঝি।

বাবা-ই কী বলে ?
মায়ের কথায় চলে।
মা মরে যার জন্মকালে,
কী আর জুটবে তার ভালে।

থাকিস কোথায় ?
টোকাই যেথা ঘুমায়।


এ জাতীয় আরো খবর