দাদুমনির ভাবনা

  • রফিকুল ইসলাম
  • ২০২৬-০৭-২৭ ২০:১৭:৪৫
image

সারা দিন খেলে দাদু
করে নাতো ভুল,
সাজতে সে ভালোবাসে
‎মাথায় গুঁজে দুটি ফুল।

‎বারবার হাত তুলে দেখে
‎ভেবে না পাই কুল,
নিজেকে ভাবে পরী এক
‎হাত দু'টি তুলতুল।

‎আষাঢ়ে মেঘের মতো
‎কাজল কালো চুল,
‎সবুজ ঘাসে বসে দাদু
‎বাতাস বহে মৃদুল।