শনিবার, জুলাই ২৫, ২০২৬

আউলিয়া বাজারে অভিযান,৭০০ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৬-০৭-২৪ ১১:০৩:২১

ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার আওতাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বৃষ্টি আক্তার নামে এক নারীকে আটক করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বৃষ্টি আক্তার বিজয়নগর উপজেলার ইকরতলী গ্রামের হাশেম মিয়ার মেয়ে।
উদ্ধার করা ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


এ জাতীয় আরো খবর