কবিতা অনেক বড়ো হয়ে গেছে
খুলে পড়েছে পায়ের নূপুর,
এখন সে তোড়া পরে
ছন্দের ঝংকার ভালো লাগে না।
চায় না ছন্দের তালে নাচতে
নীরবে নাচে শব্দ বিন্যাসে
পূর্ণ কলার কারুকার্যে
আটকে থাকে দুটি চোখ।
বড়ো আধুনিক ----
ছোট্ট পরিসরে বিস্তৃত পরিধি
চোখেমুখে গাম্ভীর্যের ছাপ।
অট্টহাসিতে চমকায় না
ঠোঁটে চাপা হাসি টেনে ইঙ্গিতে কথা বলে
কবিতা এখন ডিজিটাল ঘরে বসে আপন মহিমায়
কত শত কবির প্রাণেশ্বরী সাজে।