শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

মোঃ ই ম ন মি জি

  • ​জন্ম-মহিমা
  • ২০২৬-০৭-২৩ ২০:০১:৩৩

​জন্ম সময় বলে কথা,
ধরাতলে আসা-যাওয়া-শুনেছি এসেছি একা,
একদিন যাবো চলে একা,
অস্বীকার করার নয় এ কথা।

কাব্য গানে আনন্দ পেয়েছি, আর-
জন্মের সময় ও সমৃদ্ধিতে
শুভ কামনা অনিবার।

​তরুলতা বন-মাঠ, ফসলের লাগি-য়েছ তাক,
চোখ খুলেছো, দেখছো ধরতল ছায়া,
বাড়িয়েছো মানুষ ও প্রকৃতির মাঝে মায়া।

আমার মাঝে কোথাও, কোথাও গাছ জন্মায়,
জন্ম সময় বলে কথা—
এই দিনটিকে ভুলবার নয়।

জন্ম হোক যেথায় তথায়,
কর্ম যেন হয় ভালো, বলি তাই।

​হে সৃষ্টির সুজন কারি, দাতা, তোমার দুয়ারে
দাঁড়িয়ে যাচি কিছু দিতে আমারে;
যা দিবে তাই বুকে আমি তুলে নেব সজোরে,
কর্মের সোনালী ফসল হাত ধরে ধরে।

স্বাধীন আমি, খুব যে দামি, চললাম একা,
সকাল সাজে বেলা, এই দিনে দিলাম এসে দেখা।
​অজানার পথে পাড়ি দিয়ে, সময়ের সাথে চলা,
জীবনের খাতায় লিখে যাই কত না কথা বলা।

নিজের মধ্যে সবাই, কিছু যেন একটা জন্ম চায়,
সময় তখন বুঝবার নয়—
এমনি, এমনি কেটে চলে যায়।

এ কথাটি রাখি আমি স্মরণ,
জন্ম নিলে মৃত্যুকে করিতে হবে গ্রহণ।

​খানিক সময়ের জীবন, এ জীবন—
শুভ কামনা, ভালবাসা সবসময়,
শত জনমের আপনজন;
নিজের সৃষ্টি দিয়ে বেঁচে আছি প্রতিটি মানুষের মনে।

​প্রিয় জন্মের নদী, কদম ফুল,
পাখিরা ওড়ে, ওড়ে খবর নিয়ে বেড়ায় ক্লান্ত দুপুর!
এখন কত কি আছে চারপাশে, জানি ও চোখে দেখি,
জন্মের পূর্বে কেটেছে মাতৃগর্ভে,
দেখিনি প্রকৃতি, ধরাতল, জমি—
এই তো এখনো বেঁচে আছি আমি।


এ জাতীয় আরো খবর