শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • আমি তোমার কবিতা হবো
  • ২০২৬-০৭-২৩ ১৯:৫৪:২৮

আমি তোমার কবিতা হবো
তুমি আমাকে আবৃত্তি করবে সকালে বিকেলে
যার দাঁড়ি, কমা, সেমিকোলন
এমনকি শব্দের নীরব শ্বাসও ছুঁয়ে যাবে তোমার অধর।
আমার প্রতিটি পঙক্তি কণ্ঠে তুলে নেবে ধীরে,
যেন উচ্চারণ নয় --- একটি বিশ্বাস, একটি অঙ্গীকার।

যেখানে থামি, তুমি থামবে,
যেখানে ভাঙি তোমার বুকের ভেতর কেঁপে উঠবে ছন্দ
আমার নীরবতাও তুমি শোনাবে শ্রোতাকে,
আমি কাগজে নয়, তোমার কণ্ঠে বাঁচতে চাই।

তোমার উচ্চারণে আমার জীবনের অর্থ পূর্ণতা পায়,
আমার অস্তিত্ব পায় সময়ের ঊর্ধ্বে দাঁড়াবার সাহস।
আমাকে কণ্ঠে ধারণ করে তুমি হবে কালজয়ী
আর আমি, তোমার কণ্ঠে উচ্চারিত এক অমর কবিতা।


এ জাতীয় আরো খবর