চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতাল,বগুড়ার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ জুলাই) সকাল থেকে দিনব্যাপী শহরের নামোশংকরবাটি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত ক্যাম্পে আড়াইশতাধিক দরিদ্র রোগিকে চিকিৎসা সেবা, ঔষুধ ও চশমা দেয়া হয়। এছাড়া ২৩ জন রোগিকে ছানি অপারশেনের জন্য বাছাই করা হয়। তাঁদের বগুড়া গাক চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করানো হবে।
কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা গাক (গ্রাম উন্নয়ন কর্ম) এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) একরামুল হক নাহিদ। সম্মানিত অতিথির বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহমিনা খাতুন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ও প্রফেসর মশিউর রহমান।
বক্তরা বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। এর যতœ নিতে হবে। চিকিৎসা করাতে হবে। অবহেলা করলে অন্ধত্বের ঝুঁকি রয়েছে। আয়োজকরা বলেন, ভবিষ্যতে গাক চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় আরও ক্যাম্প পরিচালনা করবে। আয়োজকরা চা্পাঁইনবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গাক পরিচালিত সরকারের স্কুল ফিডিং কর্মসূচী নিয়েও আলোচনা করেন।
গাক এর সহকারী ম্যােিনজার মো.মোজাহিদ বলেন, চিকিৎসনা ক্যাম্প পরিচালনা করেন বগুড়া গাক চক্ষু হাসপাতালের ডা.আবদুল্লাহ আল আল মাহবুরের নেতৃত্বে একটি দক্ষ টিম।