প্রদান পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও)ঃগত ২৪ ঘন্টা পীরগঞ্জ হাসপাতালে সাপে কাটা দুইজন রোগী ভর্তি হলে পর্যাপ্ত এন্টিভেনম না থাকায় তাদেরকে দিনাজপুর মেডিকেলে রেফার করা হয়। এই খবর শুনে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার ডিসি মহোদয়ের সাথে আলোচনা করে ১৫ জুলাই (বুধবার) পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল আহমেদকে ৫০ টি এন্টি ভেনম ইনজেকশন উপজেলা প্রশাসন থেকে অনুদান দেন।নির্বাহী কর্মকর্তা গোলাম সরদার বলেন বিনা চিকিৎসায় এই উপজেলার সাপে কাটা কোনো রোগীর প্রাথমিক চিকিৎসা যেন ব্যাহত না হয় । এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া সাধারণ সম্পাদক বিএনপি পীরগঞ্জ উপজেলা।