রবিবার, জুলাই ১৯, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • পাহাড়ের বুকে জমা রাখা কষ্টগুলো
  • ২০২৬-০৭-১৮ ১৪:১৩:৩৪

পাহাড়ে গিয়েছিলাম আমি 
মেঘেদের কাছে মন খারাপের গল্প বলতে ,
উড়ে এলো মেঘের দল 
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হতে 
জড়িয়ে ছুঁয়ে বসে রইলো । 
আমার গল্পগুলো শুনতে শুনতে 
আমার কান্নার সাথে সেও কাঁদলো ।
 
তারপর বলল দূর বোকা মেয়ে!
কষ্টে বাঁচতে নেই ,
পাহাড়ের কাছে কষ্টগুলো জমা রাখ 
দেখবি সকালে পাহাড়ের বুক চিরে 
যখন সূর্য উঠবে ,তোর কষ্টগুলো হেসে উঠবে । 
তোর দুচোখে তখন প্রেম নেচে উঠবে 
নীল পাহাড়ের বুকে সবুজ বৃক্ষে
সেখানে উড়ে আসবে হাজার প্রজাপতি। 

ফিরে যাচ্ছি আমি কষ্টগুলো পাহাড়ের 
কাছে জমা রেখে 
সাথে নিয়ে গেলাম কিছু  বৃষ্টি মেঘ । 
কখনো উড়ে পাহাড়ের বুকে আসবো 
কষ্টগুলো কেমন আছে দেখতে,
কষ্টগুলোকে যে বড় ভালোবাসি আমি । 

যেখান বসে আছে শৈশব কৈশোরের 
সেই কালো চোখের কালো মেয়েটি 
যে স্বপ্ন দেখেছিলো একদিন ,সুখের স্বপ্ন ।


এ জাতীয় আরো খবর