রবিবার, জুলাই ১৯, ২০২৬

গো লা ম ক বি র

  • অদ্ভুত এক নেশা
  • ২০২৬-০৭-১৮ ১৪:১০:০৬

  কী অদ্ভুত এক নেশার নাম ভালোবাসা!  
  সারাক্ষণ বুঁদ হয়ে থাকা সেই নেশায়, 
  ঘোর ছুটে না কখনোই, 
  নদী যেমন চিরকালই বয়ে যায় সাগর পানে,  
  এটাই হয়তোবা নদীর নেশা! 
  মাদকের নেশা একটা সময় ছুটে যায় 
  ফিরে আসে আপন বলয়ে কিন্তু 
  ভালোবাসার নেশা কখনো ছুটে না, 
  শুধু বেড়েই চলে উদ্দাম স্রোতের বেগে 
  উজানের পাহাড়ি ঢলের মতো!

 


এ জাতীয় আরো খবর