রিমঝিম বৃষ্টি ঝরঝর-ঝরে,
আকাশেতে মেঘেরা খেলা করে- করে।
আষাঢ়ের উচ্ছ্বাস লেগে থাকে সারাক্ষণ,
রাতদিন বৃষ্টির একি মায়া জুড়ায় মন।
পানকড়ি মেলে ধরে ভেজা দুটি পাখনা,
বালিহাঁস ভাসে দেখ প্যাঁক-প্যাঁক ডাক না !
সাদা বকের সারি যেন কালো মেঘের আয়না
বর্ষায় উড়ে বেড়ায় জলময়ূরী, ময়না।
ফোটে কেয়া, কদম, বেলি, কামিনী, বকুল,
দোলনচাঁপা, কলাবতী, শাপলা, ঘাসফুল।
দোয়েল,শ্যামা শিস দিয়ে গায় বর্ষার গান,
বৃষ্টিমুখর এমন দিনে অবারিত প্রাণ।