আকাশ নিঝুম সাঁঝমেঘে সাজে
আষাঢ় অসীম সন্ধ্যা,
আঁধারে আঁধারে মেঘে মেঘে মিশে
জমকালো হয় বৃষ্টি বেলার নিমগ্ন কথকতা।
বিকেল শেষের আগমনী সাঁঝ মেঘ ছোঁয়া স্বরলিপি
বোঝাতে পারিনা কোন ভাষা নেই
এই বেলা ঘিরে কত যে কথার
বুক ফাটা হাহাকার।
ঘন আষাঢ়ের বিষাদ মেখেছে
অরণ্য রাজি বৃক্ষ শাখার নতমুখী কলতান।
কোথা হতে যেন কোটি বরষার হৃদয় গহীন আত্মিক কালোমেঘ
---- ঘনায় আষাঢ়ে, মেঘের গন্ধ, ধুলো কাদা শ্বাসে অনিমেষ স্রোতধারা।
তারা নেভা যত আঁধারের নাম মঙ্গল দীপ জ্বেলে - লিখে রাখে মেঘ অনড় অশ্রুলতায়।
এখন আঁধারে মিশে গেছে সব
সন্ধ্যাতারার আলো- রাতভর যত
রাতের অনুকণা।
বর্ষা নিঝুম ঘনঘোর যত মগ্ন বাতাস
অনেক যুগের মহাশ্রাবণের স্বরলিপি ঘেরা অন্তগহীন শ্বাস।