শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • একাকী
  • ২০২৬-০৭-১৬ ১৫:২৯:৪৬

রাত্রি নিঝুম নেই চোখে ঘুম জেগে আছি একা
ক্লান্ত পৃথিবী শান্ত ঘুমে সাথে নিয়ে সখা।
বন্ধন বিহীন বিরহ বুঝি বুকে ভীষণ ব্যথা
প্রিয়ার পরশ স্বস্তি আনে তন্দ্রার সনে কথা।
দেশ বিদেশে প্রিয়ার খোঁজে মলিন হলো বেশ
প্রিয় কথায় বুলিয়ে দেবো প্রিয়ার এলোকেশ।
আদর দেবো, সোহাগ দেবো,মুখে তুলে দেবো পান
চাঁদটা পেড়ে টিপ পড়াবো ভঙ্গাতে তার মান।
শীতল পাটি বিছিয়ে একাকী আছি আজো আশে
আছিস কোথায় আসিস কিন্তু বসতে মোর পাশে।
এক গাড়িতে দু'জন হবো একই পথের যাত্রী
একাকীত্বের কষ্ট বয়ে জাগতে হবেনা রাত্রি।


এ জাতীয় আরো খবর