বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

নি লু ফা র জে স মী ন রু মা

  • এই যে জীবন ক্যামন তরো
  • ২০২৬-০৭-১৩ ১০:০৩:৪৮

সময় যখন অন্ধকারে নিটোল প্রেম হাতরে ফেরে
হরহামেশা ঘোরের ঘরে সামনে চলা গ্রন্থিমাঝে
অনিশ্চয়তার শংকা বুনে এলেবেলে শব্দরা আজ 
ক্যামন জানি কোথায় টানে!
বিষন্নতার কালো ছাঁয়ায় মুখ লুকিয়ে অমাবস্যায় 
হাসতে মানা, গাইতে মানা, নাজুক প্রেম ছুঁতে মানা
কথার ভাঁজে জটপাকানো বাড়ায় ক্ষত 
অস্থিরতা!

এই যে জীবন ক্যামন তরো?

ভাসছি হাওয়ায়, ফিরছি দোলায় সাদা-কালো
খুব সাধারণ!
আলেয়ার রৌদ্র-ছাঁয়ায় ঝড়-জল-ঘনবর্ষায় 
ভেজাচোখে স্বপ্নে উড়ে অন্ত:পুরের দূর কোথাও
এই যে জীবন ক্যামন তরো? 


এ জাতীয় আরো খবর