মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত তিন ও আহত রায়হানকে আর্থিক সহায়তা প্রদান

  • মোঃ কামাল হোসেন প্রধান,নরসিংদী
  • ২০২৬-০৭-০৯ ২২:৫৩:৪১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়  সড়ক দুর্ঘটনায় নিহত নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর  বাসিন্দা তিন  গরু ব্যবসায়ী  ১/ মৃত বিল্লাল হোসেন ২/ মৃত খোরশেদ মিয়া ৩/ মৃত মঞ্জুর মিয়ার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার ও  প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন। নিহতদের বাড়িতে গিয়ে  প্রত্যেক পরিবারের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন এই দুই মানব সেবক। এ সময় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের সাত্তার মিয়ার ছেলে  রায়হান এর চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং রায়হানের দ্রুত সুস্থতা কামনা করেন । অসুস্থ রায়হান এর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি সামাজিক ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন আলোর দিশারী সামাজিক সংগঠন এর সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক কারিম আহসান সহ অন্যান্য ব্যক্তিবর্গ গন।


এ জাতীয় আরো খবর