বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • ঘোর দক্ষিণার ঘনঘটায়
  • ২০২৬-০৭-০৭ ১১:০৭:১৪

এখন তুমি কোথায় আছ কেমন আছ
জানিনাতো, শুধু জানি বুকের ভেতর হাজার সাগর রক্ত নদী ছলকে ওঠে
আজো তেমন ঘনঘটায়, যেমন ছিল ঘোর দক্ষিনার কাব্যগাথা-
তোমার আমার প্রথম দেখায়।
আজো তেমন চৈতী দুপুর ঝোড়ো বাতাস
পুকুর ধারে ঝোপের দেয়াল
আড়াল নেয়া প্রথম চাঁদের উষ্ণ ছোঁয়া,
বুকের ভেতর ছলকে ওঠে আজে তেমন
পাড় ভাঙা ঢেউ, হঠাৎ প্লাবন।
কেমন আছ জানতে বড় সাধ --
জানতে চেয়ে প্রশ্ন করি দীঘল ডানার
আঁধার ডোবা রাতের কাছে
প্রজাপতির পদ্ম পুকুর -
বর্ষা ভেজা জানালা পাশের দুঃখী পাতার কাছে।
শুনতে কি পাও বুকে আমার কোন ফাগুনের ভরাডুবি, 
জনম জনম কাঁদছে কোথায়
কোন হৃদয়ের মরুরেখা
জান কি তা?
আমি কিছুই জানি না তো-
শুধু জানি বুকের ভেতর ছলকে ওঠে
হাজার সাগর রক্তনদী, ঘোর দক্ষিণার ঘনঘটায়।


এ জাতীয় আরো খবর