শনিবার, জুলাই ৪, ২০২৬

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
  • ২০২৬-০৭-০৩ ১৫:৩৬:৪৭

কুড়িগ্রামে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১০দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।
শহর সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রামের আয়োজনে কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ৩০ জনকে তিনটি ক্যাটাগরিতে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল নকশিকাঁথা, নাপিত ও কুমারশিল্প। ১০দিনের প্রশিক্ষণের মধ্যে ৩দিন অংশগ্রহণকারীদের দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে মাঠপর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। 


এ জাতীয় আরো খবর