মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

'৭ম SHKSCSC ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল অ্যান্ড কুইজ লিগ সিজন ৫.০' অনুষ্ঠিত

  • নাজমুল হাসান
  • ২০২৬-১০-১৮ ১৯:২৫:৩৯

জ্ঞানের জগতে নতুন অন্তর্দৃষ্টি লাভের লক্ষ্যে, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স ক্লাব আয়োজন করেছে তাদের সপ্তম আসর—"৭ম SHKSCSC ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল অ্যান্ড কুইজ লিগ সিজন ৫.০"আজকের দিনটি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের জন্য ছিল জ্ঞান, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সৃজনশীলতার এক অনন্য উদযাপন। সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গন পরিণত হয় শিক্ষার্থীদের মিলন মেলায়। রবিবার ১৮ অক্টোবর সামসুল হক খান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের দুই সম্মানিত শিক্ষক এবং অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সাদাত হোসাইন ও মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা । এ বিষয়ে সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ড. মাহাবুবুর রহমান মোল্লার দূরদর্শী নেতৃত্ব, অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের এমন চমৎকার সুযোগ তৈরি হয়েছে।
তারা আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল স্যারের দেওয়া মূল্যবান বক্তব্য, অভিজ্ঞতা ও শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা নিঃসন্দেহে তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
আয়োজকদের অভিমত,প্রায় ৭০টি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও ওয়াল ম্যাগাজিনের মাধ্যমে শিক্ষার্থীদের যে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সম্ভাবনার প্রকাশ ঘটেছে, তা সত্যিই আশাব্যঞ্জক। তারা বলেন স্বপ্ন দেখুক শিক্ষার্থীরা, পথ দেখাক শিক্ষা, আর উদ্ভাবনের শক্তিতে এগিয়ে যাক আগামীর বাংলাদেশ।


এ জাতীয় আরো খবর