বুধবার, জুলাই ১, ২০২৬

ভালাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-৩০ ১৫:৫৩:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই স্মার্ট ফোন জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গত সোমবার(৩০জুন) দিবাগত রাত ২টার দিকে  গোপন খবরের ভিত্তিতে চামুচা বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের মাগুড়া মাঠ নামক স্থানে অভিযান চালায়। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৭/২ এস হতে প্রায় দেড়শ গজ বাংলাদশের ভেতরের ওই স্থান থেকে  ১৬টি স্মার্ট ফোন জব্দ হয়।
চাঁপাইনবাবগঞ্জে  মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, প্রচলিত নিয়মানুযায়ী জব্দ ফোন কাস্টমসসে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ।  এই ব্যাটালিয়ন বিগত ৩ মাসে  আওতাধীন সীমান্ত এলাকা থেকে ১৩৩টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ করেছে বলেও জানান অধিনায়ক।


এ জাতীয় আরো খবর