বুধবার, জুলাই ১, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • খোঁজ নেন না কেন ?
  • ২০২৬-০৬-৩০ ১৪:১৪:৫৯

খোঁজ নেন না কেন -- এই প্রশ্নটা কাউকে করি না,
নিজের ভেতরেই রেখে দিই।
কারণ প্রশ্ন করলেও হয়তো উত্তর আসবে না
আর উত্তর না এলে অভিমানের পারদটা ওপরে উঠবে।

আপনি হয়তো জানেন না -- নীরবতারও একটা ভাষা আছে
যার প্রতিটি অক্ষর এসে পড়ে আমার মুখে।
দিন যায়, রাত নামে -- আমি অপেক্ষা করি,
হয়তো আজ এই সন্ধ্যায় আপনি জিজ্ঞেস করবেন --
কেমন আছো ?
কিন্তু আপনি তো কোনো খোঁজ নেন না।

আপনি জানেন না -- একটু খোঁজ নিলে
কত বড়ো আশ্বাস হতে পারতো।
একটি বার্তা, একটি ডাক --
এইটুকুতেই পরম শান্তিতে কাটাতাম আরও কিছুদিন।

ভালোবাসার নামে যে নীরবতা দিলেন
তাতে আমার বুক ভরে শ্বাস নিতে কষ্ট হয়।
তবু অভিযোগ করি না,
কারণ তাতে আমার ভালোবাসাটাই ছোট হয়ে যাবে।
তাই চুপ করে থাকি আর আপন মনে বলি --
যদি সত্যিই আমাকে অনুভবে রাখতেন
তাহলে খোঁজ নেয়ার কথা বলতে হতো না।


এ জাতীয় আরো খবর