শনিবার, জুন ২৭, ২০২৬

ট্রাফিক লালবাগ বিভাগের ফুলবাড়ীয়া ট্রাফিক জোন কর্তৃক পাক্ষিক হেলথ ক্যাম্প আয়োজন

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-০৬-২৭ ২০:১৩:১০

অদ্য ২৭/০৬/২০২৬ খ্রি: তারিখে ইবনে সিনা ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টারের সার্বিক সহযোগিতায় ট্রাফিক লালবাগ বিভাগের ফুলবাড়িয়া ট্রাফিক জোনের ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় অত্র জোনের বিভিন্ন এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের ড্রাইভার এবং হেল্পারদের জন্য বিনামূল্যে পাক্ষিক হেলথ ক্যাম্প আয়োজন করা হয়। ডিএমপি  ঢাকার অতি: পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, মো: আনিছুর রহমান এর নির্দেশনায় এবং উপ পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ জনাব, মো: মফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন অতি: উপ পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ বিভাগ জনাব,পহন চাকমা, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক ফুলবাড়িয়া জোন জনাব মাহমুদুল হাসান,(ব্রাভো টেঙু-২৬৩) এবং পুলিশ পরিদর্শক জনাব,শামসুল ইসলাম (সিটি-১২৭) সহ অত্র জোনের  অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। উক্ত পাক্ষিক হেলথ ক্যাম্পে ড্রাইভার এবং হেল্পার সহ সর্বমোট ৫১-জন কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


এ জাতীয় আরো খবর