বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

পঞ্চগড়ে জেলা কারাতে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ,ব্লাক বেল্ট ১ম ড্যান প্রাপ্তদের সংবর্ধনা

  • আসাদুজ্জামান আপেল
  • ২০২৬-০৬-২৩ ১৯:৫৫:১৯

পঞ্চগড় : পঞ্চগড়ে জেলা কারাতে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ, ব্লাক বেল্ট ১ম ড্যান প্রাপ্তদের সংবর্ধনা অনুস্ঠান অনুস্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায়, জেলা ক্রীড়া অফিস, পঞ্চগড়  এর বাষিক ক্রীড়া কর্মসুচী ২০২৫-২০২৬ আওতায় পঞ্চগড় জেলা কারাতে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ, ব্লাক বেল্ট ১ম ড্যান প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড় জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস এর বাস্তবায়নে, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার মো: আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসকস (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু।
এসময় জেলা কোচ সোয়েব আলী সবুজ ,বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারী আবুল্লাহ আল মামুন বাবু,রেফারী আসাদুজ্জামান আপেলসহ খেলোয়াড়রাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে খেলোয়াড়রা বিভিন্ন ইভেন্টে কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা খেলা প্রদর্শন করে।
এতে জেলার ৫ টি উপজেলার কারাতে প্রতিযোগিতরা অংশ নেন।
প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরুস্কার তুলেদেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসকস (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু।

 


এ জাতীয় আরো খবর