রবিবার, জুন ২১, ২০২৬

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস,প্রধান সড়কে র‌্যালি

  • মোজাম্মেল হক
  • ২০২৬-০৬-২০ ১৩:৫০:৩৬

: বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে|
শনিবার (২০ জুন) সকাল ১১টায় বীরগঞ্জ পৌর শহরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের আয়োজনে এ র‌্যালি বের করা হয়|
র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে| এ সময় আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান প্রধান সড়ক| ফুটবলপ্রেমী তরুণদের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে|
আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের  মো. তানভীর হোসেন শাকিলের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. জিয়ারুর রহমান জনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজু ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন আলী|
এছাড়াও আয়োজক কমিটির সদস্য আহমেদ নাহিদ রায়হান, নুর, আকাশ, শাহরিয়ারসহ আর্জেন্টিনার অসংখ্য সমর্থক র‌্যালিতে অংশগ্রহণ করেন|
র‌্যালি শেষে আর্জেন্টিনা সমর্থকেরা  বলেন, ফুটবল বিশ্বে আর্জেন্টিনা একটি ঐতিহ্যবাহী দল| দলটির প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে|
র‌্যালিকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়|

 


এ জাতীয় আরো খবর