রবিবার, জুন ২১, ২০২৬

সা ঈ দা আ জি জ চৌ ধু রী

  • জলজ আষাঢ়
  • ২০২৬-০৬-২০ ১১:৪০:২৩

নৃত্যরত হাওয়ার চাদর এলোমেলো কালো চুল
গ্রন্থের পবিত্রতায় প্রার্থনা নিমগ্ন হৃদয় তীর্থভূম
আকাশের ঝকঝকে আয়না আজ বড় মলিন
সূচনায় আষাঢ়ী সেতার মেঘরাণীর সিংহাসন। 

যেতে যেতে একগুচ্ছ জলভেজা তরতাজা কদম
বর্ষার ফুল অর্ঘ‍্য সাজায় প্রেমিকার নিটোল আঙুল
বিনুনি গাঁথে তরুণী বেলি বকুলের মালা অপরূপ 
নক্সী ফোঁড়ে ছন্দে তালে আকাশ ভাঙা বৃষ্টি নিঝুম। 

ঝিনুক কুড়াতে গিয়ে দেখি সব ঝিনুকে নেই মুক্তো
তবু সময়কে থামিয়ে উজান ঠেলে সম্মুখে চলা
নব উদ‍্যম মেঘবৃষ্টির শব্দ মিছিল প্রাণদীপ্ত
বট পাকুড় হিজল আশ্রিত সবুজ শ‍্যমল প্রান্ত। 

সতেজ সুগন্ধি আবেশ দোলনচাঁপা বেলির ঝাড়
আবর্তিত জীবন রাতের পর দিন সূর্য টানে দাঁড় 
পাখিদের উচ্ছ্বাস উল্লাস বৈঠা হাতে পৃথিবীর মানুষ 
মৃত্যুকে পেছনে ফেলে সম্মুখে ছুটে জলজ আষাঢ়।


এ জাতীয় আরো খবর