রবিবার, জুন ২১, ২০২৬

না জি য়া আ ফ রি ন

  • হাঁদারাম
  • ২০২৬-০৬-২০ ১১:২৯:০৮

বলেছে সে হাঁদারাম লাগেনি তো মন্দ
চারিদিকে বাতাসেতে বারুদের গন্ধ 
এত এত রাজনীতি, এত সব হাহাকার
তারমাঝে অন্তত হাঁদারাম দরকার।

হাঁদারাম ঠিকঠাক মানবিক সর্দার
মানুষের সেবা যত, বঞ্চিতে অধিকার।
লাঠালাঠি, রক্ত, হিংসাতে নাই সুখ
জীবনের বালুচরে লুকায়িত যত দুখ

দিনশেষে সকালের আলো সব হয় ম্লান
হাঁদারাম হয়ে থাকে সারাদিন ছায়াগান
রৌদ্রেতে, ক্লান্তিতে সবে খুশি পাওয়াতে
হাঁদারাম ভালো থাকে স্রষ্টার মায়াতে।

মাজলুম, অসহায়, নিপীড়িত চিৎকার
হাঁদারাম সব ভুলে ঝাঁপ দেয় বারবার।
ভালোবাসা বৃষ্টিতে ভরে যাক এ ধরা
জুলুমের আঙিনায় হাঁদারাম হোক সেরা


এ জাতীয় আরো খবর