বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

কেউ যেন ইতিহাস বিকৃত করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-১৬ ০৯:২৪:৪৭

শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) বিকেলে স্বাধীনতা পদকপ্রাপ্ত চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের নির্বাচিত চিত্রকর্মের বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাওয়া হবে, কেউ যেন ইতিহাস বিকৃত করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
তিনি বলেন, শিল্পীদের তুলির আঁচরে একটি দেশের প্রকৃতি, ইতিহাস ঐতিহ্যের সাথে সাথে দারিদ্রপিড়ীত মানুষের জীবনসংগ্রাম উঠে আসে। শিল্পীর তুলির আঁচর অনেক শক্তিশালী, দারিদ্রের কিছু ছবি দেখে বাংলাদেশে এসব পরিবেশ বদলের পরিকল্পনা করেছি।
তিনি আরও বলেন, ৭৫ এর পর তুলির আঁচর, মুক্তিযুদ্ধের গান, কবিতা হারিয়ে গিয়েছিলো। পরাজিত শক্তিরাই যেন তখন দেশ চালাচ্ছিলো।
মুক্তিযুদ্ধের চেতনার আমরা অনুভব করি শাহাবুদ্দিনের চিত্রকর্মে। ৭৫ পরবর্তী হারিয়ে যাওয়া চেতনা কবি সাহিত্যিক শিল্পীরা ধরে রেখেছিলেন বলেই আমরা রাজনীতিবিদরা শুধু গণতন্ত্র না জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি, মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে এনেছি।


এ জাতীয় আরো খবর