বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

নিজেদের শেষ ম্যাচে এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-১৫ ২৩:১৮:৪১

নিজেদের শেষ ম্যাচে এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রেমাদাসা স্টেডিয়ামে, আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৬৬ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে, ভারত ৪৯ ওভার ৫ বলে ২৫৯ রান করতে সক্ষম হয়।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫ রান তুলতেই সাজঘরে ফেরেন বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে ব্যর্থ হন এনামুল হক বিজয়। 
২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ব্যক্তিগত ১৩ রানে মিরাজের বিদায়ে আরো চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ ভালোভাবেই সামাল দেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। 
সাকিব আল হাসান সর্বোচ্চ ৮০ রানে আউট হন। অন্যদিকে, তাওহিদ হৃদয় তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। এছাড়াও নাসুম আহমেদ করেন ৪৪ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে  ২৬৫ রান তোলে টাইগাররা। ভারতের হয়ে শার্দল ঠাকুর নেনে ৩ উইকেট।


এ জাতীয় আরো খবর