বুধবার, জুন ৩, ২০২৬

করিমগঞ্জে ব্র্যাকের হাঁস পালন প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ

  • ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ :
  • ২০২৬-০৬-০৩ ১৬:০৪:১১

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দরিদ্র ও প্রান্তিক মানুষের আয় বাড়াতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর আওতায়
উপকারভোগীদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। এর আগে তাদেরকে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।
বুধবার দুপুরে করিমগঞ্জ ব্র্যাক শাখা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০টি করে হাঁসের বাচ্চা দেয়া হয়। এর আগে তাদের হাঁস পালন, যত্ন ও রোগ প্রতিরোধ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোবারক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (করিমগঞ্জ) এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. জুলহাস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী মো. বাছির উদ্দিন, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. মোবারক হোসেন এবং সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্র্যাকের কর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হাঁস পালন গ্রামের দরিদ্র পরিবারের জন্য বাড়তি আয়ের একটি ভালো উপায়। ব্র্যাকের এ উদ্যোগ মানুষের স্বাবলম্বী হতে সাহায্য করবে।

 


এ জাতীয় আরো খবর