চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার ভুয়া পরিচয়দানকারী সেলিম সরকার(৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার রহমান সরকারের ছেলে।গত রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে(২৫মে) তাঁকে বিশ^রোড মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দেয়া ওই ব্যাক্তির কথা বার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেয়। এ সময় তাঁর নিকট সেনাবাহিনীর ২টি নেমপ্ল্টে ব্যাজ পাওয়া যায়। ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যাক্তি সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয়ে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িতে। এর আগে ২০১১ সালেও তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রতারণা মামলা হয়।
সোমবার(২৫মে) দুপুরে তাঁকে ১৫১ ধারায় আদালতে চালান দেয়া হয়েছে বলেও জানান ওসি।