বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যানে স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলা অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যান সমিতি জাতীয় লটারি ২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৪ মে ২০২৬ তারিখ রোজ রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব, আব্দুস সালাম হলে সফলতার সাথে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু ইউছুফ, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, উপ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো মোঃ জিল্লুর রহমান, সহকারী সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। অনুষ্ঠানের মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবদুস সাত্তার দুলাল, ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন, সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্ট্রিয়ারিং কমিটি এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিপিকেএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন হাজারী।
অনুষ্ঠানের বক্তারা বলেন লটারি থেকে প্রাপ্ত অর্থ প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে। এ পর্যন্ত বিপিকেএস প্রায় ১২,০০০ প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়ক উপকরণ প্রদান এবং ২৫০,০০০ প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন উপায়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করেছে। এছাড়া বিপিকেএস শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ৫৫০,০০০ পেশাজীবীকেসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদেরকে প্রতিবন্ধিতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। বিপিকেএস জাতীয় লটারি ২০২৬ সেই প্রচেষ্টারই একটি অংশ। অনুষ্ঠানে বিপিকেএস এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ বিপিকেএস জাতীয় লটারি প্রকল্পের সদস্য-সচিব, হাজী মোঃ আলম কবির উপস্থিত ছিলেন।
বিপিকেএস জাতীয় লটারির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠির জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে তার মত প্রকাশ করেন। তিনি বিপিকেএস এর উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
উদ্বেধনী অনুষ্ঠানের মূল বক্তা জনাব আবদুস সাত্তার দুলাল, বলেন আমরা আশা করি সকল স্তরের মানুষ ২০/- (বিশ) টাকা মূল্যমানের বিপিকেএস জাতীয় লটারি ক্রয় করে এবং বিক্রয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বিপিকেএস জাতীয় লটারি-২০২৬। টিেিকটর মূল্যমান ২০/- টাকা, প্রথম পুরস্কার ৩০ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ লক্ষ টাকাসহ আকর্ষণীয় ৯৪৮ টি পুরস্কার প্রদান করা হবে। উক্ত লটারির টিকেটের বিক্রয় শুরু হবে আগামী ৩০/০৫/২০২৬ তারিখ এবং ড্র আগামী ১৯/০৭/২০২৬ ইং তারিখ।
বিপিকেএস কর্তৃপক্ষ সকলকে এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন।