পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এ সফরে গেছেন সেনাপ্রধান। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালন করবেন।
আইএসপিআর আরও জানায়, হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।
কী-ওয়ার্ডস: সেনাপ্রধান, হজযাত্রা, সৌদি আরব