রবিবার, মে ১৭, ২০২৬

তি তা স ম ন্ড ল

  • প্রেমের পৃথিবী
  • ২০২৬-০৫-১৭ ০৯:৩২:৪৫

তোকে জানতে, একটা ছোট গল্প পড়ে ফেলেছি।
তোকে জানার জন্য একটা পুরো মহাকাব্য পড়ার আমার নেই কোন প্রয়োজন ।

জানিস...তোকে নিয়ে  আমি একটা নতুন গল্পও লিখে ফেলেছি ।
সেই গল্পে তুই রাজা আর আমি রানী । 

বিশ্বাসের ভিতে ভর দিয়ে, ভালোবাসায় দেওয়ালে গড়া  আমাদের একটা ছোট্ট প্রাসাদ, ছোট্ট পৃথিবী ।

 আছে এক প্রেমের  রাজত্বও । 
কিন্তু উজির, মন্ত্রী, সিপাই এর সেখানে কোন স্থান নেই ।
কারণ ওরা থাকা মানেই তো যুদ্ধের প্রস্তুতি , রাজ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী ।

তবে তো সে এক মহাকাব্যের সূচনা ।
না আমি তো মহাকাব্য চাইনা ।
আমি চাই তোকে নিয়ে আমার একটা ছোট্ট গল্প লিখতে ।

যেখানে তুই রাজা আর আমি রানী ।
আর থাকবে আমাদের প্রেমের পৃথিবী, 
আমাদের ভালোবাসা...বাসি।
 


এ জাতীয় আরো খবর