বুধবার, জুন ১০, ২০২৬

বীরাঙ্গনা টেপরি রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন।

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-১৪ ১১:৫৪:৪৬

পীরগঞ্জ উপজেলা( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রানিশংকৈল উপজেলার নন্দীয়ার ইউনিয়নের বলিদারা গ্রামের বীরাঙ্গনা টেপরি রানী ১২ই মে২০২৬ নিজ বাসভবনে ইন্তেকাল করেন  এবং   ১৩ মে বুধবার শেষবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানাতে উপস্থিত হন উপজেলা প্রশাসন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ  এবং পুলিশবাহিনীর একটি চৌকস দল এ সময় পুলিশের পক্ষ থেকে সশস্ত্র সালাম বিউগলের করুণ  সুরে   গার্ড অব অর্নার প্রদান  করা হয় ও যথাযোগ্য মর্যাদায়   ধর্ম  রীতি অনুসরণ করে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন  করা হয়েছে । ১৯৭১ সালে  কিশোরী ১৪ - ১৫ বছর বয়সের টেপরি রানী পাকিস্তানি হানাদার বাহিনীর লালসার শিকার হয়ে বন্দী  অবস্থায়  চরম নির্যাতিত হন। প্রায় ছয় মাস তিনি হানাদার বাহিনী কর্তৃক বন্দী  ছিলেন । পরবর্তীতে বন্দী  হতে মুক্ত হলে স্বাধীনতা পরবর্তীতে তাকে পেতে হয় সামাজিক  অবেহেলা ও লাঞ্ছনা অবশেষে ২০১৭ সালে তাকে বীরাঙ্গনা উপাধিতে  রাষ্ট্রীয়ভাবে   মর্যাদা দেয়া হয়। হানাদারদের নির্যাতনের দুঃসহ   স্মৃতির অবসান ঘটিয়ে চিরতরে বিদায় নিলেন ৭১ এই বীরাঙ্গনা। 

 


এ জাতীয় আরো খবর