সোমবার, মে ৪, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • সুখ স্বর্গ
  • ২০২৬-০৫-০৪ ০৯:৪৮:২৫

গোপাল গোবিন্দ বলোরে মন 
গোবিন্দ  গোপাল বলো,
স্বর্গের দেবতাগন এলো মর্তধামে
দেখবে যদি চলো।

গোবিন্দের ভগিনী রূপবতী খুব 
জানেও  ভালো রঙ্গ, 
গোবিন্দের কৃপা লভিতে সদাই 
দিতো সে-ই সঙ্গ।

দিব্যদৃষ্টিতে হঠাৎ একদিন এলাম 
গোবিন্দের সন্দেহের নজরে,
ভগিনীর সম্মান রক্ষার্থে সভা 
ডাকলেন নিকটস্থ বাজারে। 

সে অবধি নরক যন্ত্রণায় ডাকছি 
হে গোবিন্দ!হে গোবিন্দ!
 উনার ভগিনী আছে কেমন? 
 দিয়েছেন বোধ হয় সুখ স্বর্গ।


এ জাতীয় আরো খবর