চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে মো. শাকিল (২৬) নামে একজন নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রী) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রানীহাটী ইউনিয়নের হাটরামচন্দ্রপুর গ্রামের মো. জাকারিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে পরিবারের সকলের অগোচরে বিষ (কীটনাশক) পান করেন শাকিল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে জেলা হাসপাতালে নিয়ে আসলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ্ াকরেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণে শাকিল আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে বলেও জানান ওসি।