শুক্রবার, মে ১, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-০১ ১৮:২০:৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস -২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি  উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংহঠনসহ বিভিন্ন  সামজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে। দিবসের প্রধান অনুষ্ঠান ছিল জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসন  এবং  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে সমন্বিত বর্নাঢ্য শোভাযাত্রা ও পরে আলোচনা সভা।
শুক্রবার(১মে) সকালে জেলা প্রশাসক কার্যারয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধণ করা হয়। এরপর শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভয় মিলিত হয়।
সভায় বক্তরা দিবসের  ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আজও খেটে খাওয়া মানুষ  শোষণ-বঞ্চণা  হতে মুক্তি পান নি। সংগ্রামী মানুষের সংগ্রাম এখনও চলছে।
কর্মসূচীতে অংশ নেন জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,রাজশাহীর উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম,জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান,শিল্প উদ্যোক্তা আকবর আালী,জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক দেলায়ার হোসেন সবুজ প্রমুখ।


এ জাতীয় আরো খবর