বুধবার, আগস্ট ১৯, ২০২৬

৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-১২ ১৭:১১:০৯

মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে  শাহজালাল আস্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।
নোটিশে বলা হয়, বরখাস্ত হওয়া কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরের ট্রানজিট এবং মূল্যবান গুদামে দায়িত্বকালে সঠিকভাবে দায়িত্ব পালন না করা এবং সম্পদ বুঝিয়ে না দেয়ার কারণে শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় তাদের বরখাস্ত করা হলো। তবে এ সময় তাদের কাস্টমস হাউসে অবস্থান করতে হবে বলেও জানানো হয়।
গত দোসরা সেপ্টেম্বর সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রোববার। বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা এবং তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউস।

 


এ জাতীয় আরো খবর